Posts

Showing posts with the label কবিতা

গালিব আফসারীর একগুচ্ছ হাইকু

Image
গালিব আফসারীর একগুচ্ছ হাইকু হাইকু- ০১ . মৃত্যু আসলে হেরে যায় মানুষ ফুলের মত। হাইকু- ০২ . তুমিও জানো অস্তিত্বহীন আমি তোমাকে ছাড়া। হাইকু- ০৩ . পাখিরা জানে আকাশে উড়লেই মেঘেরা মৃত। হাইকু- ০৪ . প্রতি প্রবাহী বিদেহী আত্মা, আমি স্বপ্ন মরে না। হাইকু- ০৫ . কখনো এসো একবার, না এলে বিরহ আসে। হাইকু- ০৬ . আকাশে মেঘ বৃষ্টিরা ভয় পায় নেমে আসতে। হাইকু- ০৭ . ক্ষুব্ধ সকাল, এখনো সূর্যটার ঘুম ভাঙেনি। হাইকু- ০৮ . বৃদ্ধ মানুষ প্রজাপতি হারায় বয়স থাকতেই।

রোবাইয়াৎ হোসেনের কবিতা "পথিক"

Image
পথিক - রোবাইয়াৎ হোসেন ভালবাসার পথিক আমি অনেক পথ হেটেছি, পাইনি ক্লান্ত অনেক, শরীর হয়েছে ভারী তোমায় দেখে হঠাৎ থমকে দাড়াই তবে কি তুমিই সেই..? সহস্র পথ দিয়েছি পাড়ি যার জন্য নিজের সাথে করেছি আড়ি। যার খোলা চুলে হারাবো বলে কালোকে বেসেছি ভালো। যার পায়ের নুপুরের শব্দ শুনবো বলে শুনিনি বৃষ্টির ধ্বনি। যার মিস্টি মুখের হাসির অপেক্ষায় থেকেছি দীর্ঘকাল, দৃষ্টি করেছি নিবদ্ধ। যার চেখের কাজলে উদাস হবো বল পথিক হয়েছি, হাটছি দীর্ঘকাল।

জোছনার ফুল হয়ে ঝরা ভালোবাসারা

Image
তোমার প্রতি কোন অভিযোগ নেই দূরে যাও, পাখিদের আলোকচক্রে  ভীনদেশী নক্ষত্রে বসে থাকো স্মৃতির উঠোন পেরিয়ে। কাছে আসো, কবিদের কাল্পনিক প্রেমিকার ছায়াদেহ মাড়িয়ে। হারিয়ে গেলে স্বস্তিক প্রথম ছোঁয়া  আমি কখনওই বলবো না, রেখে যাও অনুরত আকাশপথ। জীবনের সফেদ নিঃশ্বসিত ভালোলাগারা হামাগুড়ি দিয়ে ভুল করে চলে গেলে কখনো, আদর জড়ানো আঁচলায় বেঁধে নিও  জোছনার ফুল হয়ে ঝরা ভালোবাসারা চুপিচাপি কোন এক রাতে ভুল করে চলে গেলে কখনো, আদর জড়ানো আঁচলায় বেঁধে নিও এর বেশি কেউ চায়নি কখনো, কোন প্রেমিকার কাছে,  আর কিছু না রাখো, চাওয়াটা রেখে দিও। © গালিব আফসারী'র কবিতা