Posts

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেসব বিষয় প্রথম চালু করে

Image
-জগন্নাথই প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয় যা সকল বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু করে এবং এই পদ্ধতি এখন আস্তে আস্তে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রয়োগ করছে। -জগন্নাথই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান যারা কর্মঘণ্টা ঠিক রেখে সাপ্তাহিক দুইদিন বন্ধের রীতি চালু করে আর এর দেখাদেখি অন্যান্য বিশ্ববিদ্যালয় এটির প্রচলন করছে। -জগন্নাথই প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি পরীক্ষাতে প্রশ্নপত্রের সাথে OMR সিস্টেম একসাথে চালু করে। যা পরবর্তীতে অন্যান্য ভার্সিটি অনুসরণ করছে। -দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়াদি সম্পন্ন করা প্রথম শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্তমান সময়ে ঘরে বসে ভর্তি হওয়ার মতো সুযোগ তৈরি করে দিয়েছে জগন্নাথ, যার ফলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভর্তির কাজ সম্পন্ন করতে পারছে। এইরকম অনেক প্রথমের-ই সাক্ষী আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। © গালিব আফসারী দর্শন বিভাগ, জবি। 

অনামিকা রোশনি'র কবিতা "ভালোবাসা অথবা না বাসার সম্মোহন"

Image
তুমি নাকি আমায় ভালোবাসো? কই! আমার আকাশে তো তোমার মেঘ ভাসতে দেখি না, আমার আকাশে তোমার বৃষ্টি ও ঝড়ে না, ঝড়বেই বা কেন? কখনো ভেবেছো- কোন এক রাত আমরা জোনাকি দের নিয়ে কাটাবো; কোন এক জ্যেৎস্না রাত হেটে হেটে পার করে দেবো- ভোর হয়ে যাবে পাখির ডাকে; কোন এক রাতে নদীর পাড়ে বসে, তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বো..... আচ্ছা, ঝিঁঝিঁর ডাক, নদীর ঢেউ এর শব্দ তোমার কেমন লাগে? আমার তো দারুন লাগে... শরতে শিউলি ফুলের মালা গেঁথে আমায় পড়িয়ে দেবে.... খোঁপায় নীল ফুল পড়ে আকুল কেশে তোমার চরণ ধুইয়ে দেবো, তুমি হবে আমার দেবতা, আর আমি তোমার পূজারী। কিন্তু তুমি! ফেসবুক-মেসেঞ্জারে অবসর সময়ে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? শুধু ঠোঁট ছুয়ে, ঠোঁটের মাদকতা পান করলেই কি ভালোবাসা হয়? শুধু স্পর্শে উন্মাদ হলেই কি ভালোবাসা হয়? © অনামিকা রোশনি মিউজিক ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

সুলতান আহমেদের গল্প "রহস্য উন্মোচন"

Image
বসন্তের বাতাস বইছে চারিদিক। সোডিয়ামের বাতিগুলো রাতের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। মনটা বেজায় ফুরফুরে। এমনি ক্ষণে দুজন বিখ্যাত মানুষের সাথে আড্ডা পেতেছি। একজন বিশ্ববিখ্যাত গবেষক প্রফেসর ড. নেগ্রিসাস গেভারহান ওহান। হার্ভার্ড ইউনিভার্সিটি'র প্রভাবশালী শিক্ষক এবং আমার প্রিয়তমা সহধর্মিণী। অপরজন সমকালীন বাংলাদেশের প্রধান কবি ও কথা সাহিত্যিক গালিব আফসারী। ভার্সিটি লাইফে ডিপার্টমেন্টের ইমেডিয়েট সিনিয়র এবং একান্ত প্রিয় ভাই। অবিবাহিত এখনো, ছাত্র জীবনে একটাই প্রোপোজ করেছিল। কিন্তু ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। পরিবার গুণগ্রাহীরা প্রচুর চাপ দিয়েছিল বিয়ের জন্যে, ভাই আমার এক কথার মানুষ। জীবনে ঐ মেয়ে ছাড়া বিয়ে অসম্ভব। জানেনি তো কবি সাহিত্যিকরা সেচ্ছাচারী হয় প্রকৃতিপ্রদত্ত। আমি আমেরিকাতে বাংলাদেশ হাই কমিশনের ডিপ্লোম্যাটিক হিসেবে ছিলাম এতদিন। দেশে এসেছি মাসখানেক পূর্বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে যোগদান করবো বলে। ছেলে-মেয়ে দুইটাও রয়েছে সাথে। গালিব ভাইয়ের সাথে দেখা হয়নি অনেকদিন। তাছাড়া ওহান ও আমার ছেলে-মেয়ে দুইটা ওনার ব্যাপক ভক্ত পাঠক। দিন ক্ষণ ঠিক করে আড্ডা দিতে এসেছি আজ। প্রিয়...

ভালোবাসি প্রিয়

Image
কবিতাঃ ভালোবাসি প্রিয় কবিঃ সাহিদুল ইসলাম ভুঁইয়া  তুমি নারী, তোমার স্বত্বা কে আমি আমার স্বত্বায় মিশিয়ে ভালবাসার এক তাজমহল তৈরী করবো। তোমার ঐ ঠোঁট, ওষ্ঠ, চিবুক, স্তন সকল কিছু কে আমি রূপদিবো সেই তাজমহলের ঐশ্বর্যে, তুমি হবে নতুন একটা স্বত্বা।  তোমাকে ঠিক আমি ভালবাসার রূপে ভাবলে খুব ভুল হবে, তোমার ঐ চুল, চোখ, দেহ যে এক কাল বৈশাখী ঝড়। লন্ড ভন্ড করে দেয় এই আমার পুরুষ অস্তিত্ব তুমি হয়ে উঠো স্বর্গীয় কোন অবলোকিত নারী! তোমার স্পর্শ করে দেয় আমাকে উন্মাদ  আমি হয়ে যাই তোমার কাম পূজারী! যদি সত্যি করে বলতে বলো , আমি নিঃসঙ্গতার ঐ পথ ধরে তোমাকে খুজেছি, নতুন এক নারী আত্মায়। ঘুম চোখে তোমাকে ঠিক ঐ শরতের কাশবনের দক্ষিণা বাতাসে দোল খাওয়া ফুলের মত মনে হয়। তুমি ঘুমিয়ে গেলে তোমার দীর্ঘশ্বাসে বেঁচে থাকি আমি!

দর্শনে পড়ে চাকরী করব কোথায়

Image
©গালিব আফসারী অনার্সে পড়ার ক্ষেত্রে বিষয় হিসেবে দর্শনকে আপনার পছন্দের প্রায় শেষ তালিকাতেই রেখেছিলেন, জানা কথা। চাকরীর বাজারে দর্শনের কদর নেই, এই ভেবেই আমরা এটা করি। অথচ দর্শন বিশ্বনন্দিত শাস্ত্র। সেই প্রাচীন কাল থেকেই দর্শনের জ্ঞান মানুষকে সভ্য করতে, উন্নত ও কলাকুশলী করতে, চিন্তাধারাকে শাণিত করতে নেতৃত্ব দিয়ে আসছে। দর্শনকে বলা হচ্ছে Mother of all sciences. জ্ঞান-বিজ্ঞানের শুরু যেই শাস্ত্র থেকে সেই বিষয়ে পড়াশোনা করে বাংলাদেশের কতিপয় ছাত্রছাত্রীকে হাহাকার করতে দেখা যায়। অপছন্দের তালিকায় থাকা এই বিষয়টি যখন তার অনার্স পাঠ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায় তখন সে হতাশায় ভুগতে থাকে যে, দর্শনে পড়ে ভবিষ্যতে আমি কি চাকরী করব? আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ও চাকরীর বাজারের ধরণই মূলত আমাদের এই হতাশার জন্য দায়ী, বিষয় হিসেবে দর্শন না। বহির্বিশ্বে যে দেশ যত ধনী এবং যত শিক্ষিত সেই দেশে বর্তমানে দর্শন বিষয়ের কদর তত বেশি। দর্শনকে এসব দেশ সব শিক্ষার মাতৃরূপে গ্রহণ করেছে। তাই আমরা দেখি যেসব দেশের দর্শন চর্চা যত বেশি সেসব দেশের সভ্যতা, সংস্কৃতি ও মানবিকতা তত বেশি উন্নত। আসলে আমাদের দেশে সাবজেক...

প্রেম-ভালোবাসা নিয়া দার্শনিকদের কচকচানি

Image
০১. মহান প্লেটো বলিছেন -"প্রেম হইল মানসিক ব্যথী " -"প্রেমের পরশে প্রত্যেকেই কবি হইয়া ওঠে।" প্লেটোর দর্শন প্লেটোনিজম নামে পরিচিত। এই প্লেটোনিজমের মইধ্যে প্রেম সম্পর্কিত একটি মতবাদ আছে, যার নাম হইল Plalonic Love (বায়বীয় প্রেম!)। যে প্রেমে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার গভীরে অবগাহন করবে কিন্তু শরীর নামক বস্তুটির কোনও প্রকার উপস্থিতি থাকবে না- প্লেটোর মতবাদ অনুসারে মুলতঃ প্লেটোনিক প্রেমের সজ্ঞা এমনটাই। প্লেটোর প্রেমে যৌনতা বা শরীর কোন গুরুত্বই পায় নাই। ০২. দার্শনিক এম্পেডোক্লিস বলেন "ভালোবাসা হইল মৌলিক বল।" জটিল কথা, আমি কম বুঝি এইটা। ০৩. বার্ট্রান্ড রাসেল বলেছেন, ‘সুখের গোড়ায় ভালোবাসা। ভালোবাসার স্পর্শ ব্যতীত সুখের স্বাদ পাওয়া যায় না।’ রাসেল প্রেম-ভালোবাসার মইধ্যে শরীরকে অত্যধিক গুরুত্ব দিছেন। যৌনতাই এই দার্শনিকের প্রেমের চালিকাশক্তি! এই বেডায় বিয়াও করছিলেন তিন-চাইরটা, প্রেম করছেন কয়েকটা! ০৪. কনফুসিয়াস কইছেন "কোন কিছুকে ভালোবাসা হইল সেটি বেঁচে থাক তাহা চাওয়া।" পিউর লাভ ০৫. দার্শনিক-নাট্যকার বার্নার্ড শ বলিছেন "প্রেম হইল এক...

দর্শনের জনক থেলিস, একটি ছোট লেখা

Image
দর্শনের জনক বলা হয় থেলিসকে। প্রায় ২৫০০ বছর পূর্বে যখন থেলিস দর্শনচর্চা শুরু করেন তখন গ্রিসের মাইলেটাসের লোকেরা থেলিস রে কটাক্ষ করা শুরু কইরা দ্যায়। তারা বলে যে, দর্শন হইল আকাইম্মা বিষয়, দার্শনিকদের ব্যবহারিক কোন প্রয়োজন নাই। তখন লোকেদের কটাক্ষের এই জবাব দেওনের লাইগা থেলিস করলেন কি, সেইবছর শীতকাল আসার আগেই নক্ষত্রের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ কইরা তিনি বুঝতে পারলেন যে, এই বছর জলপাইয়ের খুব ভালা ফলন হইব। যদিও লোকেরা জানত এবছর জলপাই ফলন ভালা হইব না। তখন থেলিস তার সামান্যতম পুঁজি ও ধার দেনা কইরা সেই টাকা দিয়া সব চাষযোগ্য জমি ও তেল কল ভাড়া নিয়া নিলেন। সেইবার দেখা গেলো জলপাইয়ের ফলন খুব ভালো হইল। থেলিস তখন দাম দিলেন বাড়ায়া এবং তিনি প্রচুর অর্থ কামাইলেন। আসলে থেলিসের টাকা কামানোর উদ্দেশ্য ছিলোনা, তিনি এইটা বুঝাইতে চাইছিলেন যে দার্শনিকেরা ইচ্ছা করলেই ধন-সম্পদের বৃদ্ধি ঘটাইতে পারে। কিন্তু দার্শনিকদের ইচ্ছা ঐটা না। তাদের জীবন যাত্রা ভিন্ন। -থেলিস গ্রিসের অন্তর্গত মাইলেটাসের অধিবাসি আছিলেন। এইটা ছিলো একটি উন্নত বাণিজ্যিক শহর। থেলিসের সময় মাইলেটাসে ধনী ও দরিদ্রদের মধ্যে দাঙ্গা শুরু হইয়া যায়। স...